ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোটার উপস্থিতির আশা পররাষ্ট্র উপদেষ্টার

ads

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশার কথা জানান। খবর বিবিসি বাংলা।রাজনৈতিক ঐকমত্য ও অতীত নির্বাচনের উদাহরণ তুলে ধরে উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে।


তিনি আরো বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। তবে এবার তার চেয়ে বেশি ভোট পড়বে বলে বিশ্বাস করি।


এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আগে কিছু মানুষের মধ্যে ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিভ্রান্তি ছিল। তবে এখন প্রধান রাজনৈতিক দলগুলো এর পক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, মানুষ সাধারণত তাদের দলের অবস্থান অনুসরণ করে ভোট দেয়। যেহেতু প্রধান দলগুলো এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, আমি মনে করি এটি সহজেই পাস হবে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে তিনি উদ্বিগ্ন নন। এটিকে দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবেও উল্লেখ করেন।


তিনি বলেন, পাকিস্তান কখনো বলেনি তারা খেলবে না; তারা বলেছে, বিষয়টি বিবেচনা করবে। ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত আমাদের নিজস্ব। আর পাকিস্তান খেলবে কিনা, তা সম্পূর্ণ তাদের ব্যাপার। ডিক্যাব সভাপতি একেএম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার এবং ডিক্যাব-এর সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস।

ads
ads
ads

Our Facebook Page